ইনস্টাগ্রাম হ্যাকের ঘটনায় প্রতিক্রিয়া নেই: মাছরাঙা টিভির ওপর ক্ষুব্ধ পরীমণি
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে দেওয়া দুঃখ প্রকাশের ফটোকার্ডে সন্তুষ্ট হতে পারেননি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ঘটনাটি ঘটার চার দিন পার হয়ে গেলেও অপরাধীদের শনাক্ত করতে না পারায় ফেসবুক পোস্টের মাধ্যমে টেলিভিশন কর্তৃপক্ষের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
গত ১২ অক্টোবর (সোমবার) রাতে মাছরাঙা টেলিভিশনের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরীমণি ও মেহজাবীন চৌধুরীর বিকৃত ভিডিওসহ কয়েকটি বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়। পরদিন ১৩ অক্টোবর বেলা ১১টা পর্যন্ত এসব পোস্ট দেখা যায়। পরবর্তীতে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এজন্য অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয় তারা।
তবে চার দিন পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় আজ শনিবার (১৭ অক্টোবর) পরীমণি নিজের ফেসবুকে লেখেন, "ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ড এর দুঃখ প্রকাশ কোনও কাজে দিচ্ছে না একদমই।"
ঘটনার কারণে নিজের মানসিক ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি আরও লেখেন, সাইবার আক্রমণের কারণে তিনি ফেসবুকে নিজের কাজের তথ্য বা সন্তানদের ছবি প্রকাশ করতে পারছেন না। পোস্ট করলেই নেতিবাচক ও বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হচ্ছে। মাছরাঙা টিভিকে দায়ী করে প্রশ্ন তুলে তিনি দ্রুত এই বিষয়ে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











