পুনেতে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত?

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পুনেতে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত?
ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুর ভারতের পুনের অভিজাত আবাসন ট্রাম্প টাওয়ারে নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের (CRE Matrix) সম্পত্তি নিবন্ধনের নথি থেকে এই তথ্য জানা গেছে। চুক্তি অনুযায়ী, ফ্ল্যাটটির প্রাথমিক মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার রুপি।

​পুনের মর্যাদাপূর্ণ কল্যাণী নগর-ইয়েরওয়াড়া এলাকায় অবস্থিত ট্রাম্প টাওয়ারের দশম তলায় ফ্ল্যাটটি অবস্থিত। এর লিজ ও লাইসেন্স চুক্তিটি নিবন্ধিত হয় চলতি বছরের ৬ অক্টোবর। চুক্তি অনুসারে, তিন বছর মেয়াদি এই বন্দোবস্ত চলবে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। চুক্তিতে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্ত রাখা হয়েছে।

​সে অনুযায়ী ভাড়ার হিসাব দাঁড়িয়েছে—প্রথম বছরে মাসিক ভাড়া ৪.৬৩ লাখ রুপি, দ্বিতীয় বছরে ৪.৮৬ লাখ রুপি এবং তৃতীয় বছরে তা বেড়ে দাঁড়াবে ৫.১১ লাখ রুপি। তিন বছরের এই চুক্তির মাধ্যমে রণবীর কাপুরের মোট আয় প্রায় ১.৭৫ কোটি রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, ফ্ল্যাটটির মোট আয়তন প্রায় ৬,০৯৪ বর্গফুট এবং এর সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। ফ্ল্যাটটির নতুন ভাড়াটে বা লাইসেন্সি হিসেবে রুচি গোয়েলের নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, রণবীর কাপুরের পক্ষে তার পাওয়ার অব অ্যাটর্নি হোল্ডার শান্তি শিবদাস মালিক চুক্তি প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব করেন।

​চুক্তি অনুযায়ী, প্রথম বছরের ছয় মাসের ভাড়ার সমান অর্থাৎ ২৭ লাখ ৭৮ হাজার রুপি জামানত বা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিয়েছেন ভাড়াটে। উল্লেখ্য, রণবীর কাপুর ২০১৫ সালে ১১ কোটি টাকারও বেশি মূল্যে পুনের এই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0