আরিফিন শুভর সঙ্গে চমকের ছবি ঘিরে নেটদুনিয়ায় জল্পনা, নেপথ্যে নতুন সুখবর?
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ছোট পর্দার অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তিনি ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন, যার ক্যাপশনে লেখেন— ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ এমন ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
ছবিগুলোতে তার সঙ্গে দেখা গেছে চিত্রনায়ক আরিফিন শুভকে। সুসজ্জিত একটি হোটেল রুমে তোলা ছবিগুলোর একটিতে শুভকে পরম যত্নে চমককে খাবার খাইয়ে দিতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই অনস্ক্রিন ও অফস্ক্রিনের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে অভিনেত্রী চমক বিস্তারিত কিছু না জানিয়ে জানান, এখন কিছু বলা সম্ভব না হলেও একটি শুভসংবাদ রয়েছে, যা খুব শিগগিরই তিনি প্রকাশ করবেন। অন্যদিকে এ বিষয়ে আরিফিন শুভর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শোবিজ পাড়ায় ধারণা করা হচ্ছে, এটি কোনো নতুন নাটক, সিনেমা কিংবা বাণিজ্যিক বিজ্ঞাপনের শুটিংয়ের অংশ হতে পারে। আসল বিষয়টি জানার জন্য অনুরাগী ও দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











