শিল্পকলায় কাজী নজরুল ইসলামকে নিবেদনে ‘চিরদিনের নজরুল’ অনুষ্ঠিত আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ‘নজরুল বর্ষে আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
সাংস্কৃতিক সংগঠন ‘আবর্তন’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল শেখ এবং খ্যাতনামা সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, জাতীয় কবির অমর সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ তুলে ধরার ক্ষেত্রে এই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











