মোদি বিরোধী পোস্টের অভিযোগে ইমরান খান: ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক ও গুঞ্জন
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র জগতের একটি অংশ ইমরানের পাশে দাঁড়িয়েছেন, অন্যদিকে আরেকটি পক্ষ এই নির্দেশের পক্ষে অবস্থান নিয়েছেন।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের নামে একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়, নরেন্দ্র মোদির সরকারবিরোধী পোস্ট দেওয়ার জন্য তাকে ১৫ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিনামূল্যে একটি প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন।
তবে বিষয়টি খতিয়ে দেখে ইমরানের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে এই সংক্রান্ত কোনো পোস্ট বা স্টোরি পাওয়া যায়নি। ফলে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, ছড়িয়ে পড়া পোস্টটির স্ক্রিনশটটি ভুয়া এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনাকে ভুয়া বলে মন্তব্য করেছেন।
তা সত্ত্বেও নেটিজেনদের একটি পক্ষ পোস্টটিকে সত্যি বলে দাবি করছেন। ছড়িয়ে পড়া এই ভুয়া পোস্ট ও জল্পনা-কল্পনার বিষয়ে অভিনেতা ইমরান খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











