চীনে এআই প্রযুক্তি রপ্তানিতে প্রবৃদ্ধি সত্ত্বেও বাড়ছে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ

১৯ অক্টোবর ২০২৬ - ১৬:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চীনে এআই প্রযুক্তি রপ্তানিতে প্রবৃদ্ধি সত্ত্বেও বাড়ছে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ
ছবি সংগৃহীত

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ শতাংশে। প্রযুক্তি খাতে জোর রপ্তানির ওপর ভর করে এই হার অর্জিত হলেও দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের চলমান সংকটের কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে।

​সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এই অর্থনৈতিক তথ্য প্রকাশ করে। এর আগে দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ। এর বিপরীতে বার্তা সংস্থা এএফপির জরিপে প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন। ফলে সার্বিক ফলাফল প্রত্যাশার চেয়ে সামান্য ভালো হয়েছে।

​চীন চলতি বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ, যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি দুটি ভিন্ন ধারার মুখোমুখি। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি পণ্যসহ উচ্চমানের পণ্য রপ্তানিতে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, অন্যদিকে গৃহসংস্থান বা আবাসন খাতের টানা মন্দা এবং স্থানীয় গ্রাহকদের চাহিদা কমে যাওয়ায় সার্বিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।

​পরিসংখ্যান প্রকাশের পর এনবিএসের উপপ্রধান মাও শেংইয়ং জানান, চীনের অভ্যন্তরে পণ্যের পর্যাপ্ত চাহিদা তৈরি হচ্ছে না। এর পাশাপাশি বৈশ্বিক ও আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতা এবং অনিশ্চয়তা দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0