আজ শনিবার সব ব্যাংক খোলা: লেনদেন চলবে স্বাভাবিক কর্মদিবসের মতো

১৭ অক্টোবর ২০২৬ - ০৮:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আজ শনিবার সব ব্যাংক খোলা: লেনদেন চলবে স্বাভাবিক কর্মদিবসের মতো
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির আগে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। সাধারণ কর্মদিবসের মতোই স্বাভাবিক নিয়মে চলবে আজকের ব্যাংকিং কার্যক্রম। তবে ছুটির দিনগুলোতেও দেশের আমদানি-রপ্তানি সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে চালু রাখা হবে।

​বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি থাকবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এই ছুটির সমন্বয় করতেই সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এদিকে ব্যাংক বন্ধ থাকার কারণে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—একই সময়ে লেনদেন বন্ধ থাকবে।

​তবে পূজাকালীন দীর্ঘ ছুটিতেও সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনগুলোতেও সীমিত আকারে কাস্টমস কার্যক্রম চালু থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0