২০২৬ ফিফা বিশ্বকাপ, শেষ ষোলোর সময়সূচি ও কে কার মুখোমুখি

০৪ জুলাই ২০২৬ - ১০:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২০২৬ ফিফা বিশ্বকাপ, শেষ ষোলোর সময়সূচি ও কে কার মুখোমুখি
বিশ্বকাপে শেষ ষোলোয় কে খেলছে কার সাথে

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের উত্তেজনা শেষে এবার শুরু হচ্ছে নকআউট পর্বের আসল রোমাঞ্চ। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কোন দল কার মুখোমুখি হচ্ছে এবং খেলাগুলো কবে, কখন অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

​নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। এছাড়া ফুটবলপ্রেমীদের জন্য এই পর্বে রয়েছে পর্তুগাল বনাম স্পেনের মতো হাইভোল্টেজ ম্যাচ। ব্রাজিল লড়বে নরওয়ের বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে মিসর।

শেষ ষোলোর সম্পূর্ণ সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

  1. কানাডা বনাম মরক্কো: ৪ জুলাই, রাত ১১:০০ টা (হিউস্টন স্টেডিয়াম)
  2. প্যারাগুয়ে বনাম ফ্রান্স: ৫ জুলাই, রাত ৩:০০ টা (ফিলাডেলফিয়া স্টেডিয়াম)
  3. ব্রাজিল বনাম নরওয়ে: ৬ জুলাই, রাত ২:০০ টা (নিউ ইয়র্ক)
  4. মেক্সিকো বনাম ইংল্যান্ড: ৬ জুলাই, সকাল ৬:০০ টা (মেক্সিকো সিটি স্টেডিয়াম)
  5. পর্তুগাল বনাম স্পেন: ৭ জুলাই, রাত ১:০০ টা (ডালাস স্টেডিয়াম)
  6. যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম: ৭ জুলাই, সকাল ৬:০০ টা (সিয়াটল স্টেডিয়াম)
  7. আর্জেন্টিনা বনাম মিসর: ৭ জুলাই, রাত ১০:০০ টা (আটলান্টা স্টেডিয়াম)
  8. সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া: ৮ জুলাই, রাত ২:০০ টা (বিসি প্লেস ভ্যাঙ্কুভার)


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0