এশিয়ান গেমস: বাংলাদেশকে খেলার প্রস্তাব দিয়েও মাঠে আসেনি চীন, বাতিল প্রীতি ম্যাচ

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এশিয়ান গেমস: বাংলাদেশকে খেলার প্রস্তাব দিয়েও মাঠে আসেনি চীন, বাতিল প্রীতি ম্যাচ

এশিয়ান গেমসের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রতিপক্ষ চীনের পক্ষ থেকেই এই প্রস্তুতি ম্যাচ আয়োজনের প্রস্তাব এসেছিল। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাঠে উপস্থিত হয়নি চীনা ক্রিকেট দল। ফলে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।

​শনিবার সকালে ম্যাচের নির্ধারিত ভেন্যুতে সময়মতো পৌঁছে যান নিগার সুলতানা জ্যোতির দল। প্রতিপক্ষ দলের জন্য ক্রিকেট দলের সদস্যরা সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। শেষ পর্যন্ত চীনা দল মাঠে না আসায় টাইগ্রেসরা প্রীতি ম্যাচের বদলে নিজেদের নিয়মিত অনুশীলন সেশন সম্পন্ন করেন। আগামী রোববার শক্তিশালী ভারতের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে এই অনুশীলনকেই মূল প্রস্তুতির কাজে লাগিয়েছে টিম বাংলাদেশ।

​পুরো বিষয়টি বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বাংলাদেশ দলের টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ এ প্রসঙ্গে বলেন, “আমরা খুব ভোরে মাঠে গিয়ে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ওরা না আসায় আমরা নিয়মিত অনুশীলন পর্ব শেষ করে হোটেলে ফিরে আসি।”

​আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী ঘটনাটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি ও ২০২৬ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

​এর আগে আসরের কোয়ার্টার ফাইনালেও চীনের মুখোমুখি হওয়ার সূচি ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় একটি বলও গড়ায়নি। পরে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয় বাংলাদেশ।

​আগামী রোববার ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারতীয় নারী দল। আসরের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0