জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন

২০ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

​রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সফরসূচি ও বক্তব্য

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি সমাপ্ত করে ২৫ সেপ্টেম্বর তাঁর ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

​সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব জানান, আন্তর্জাতিক এ মঞ্চে সফর কর্মসূচির যথাযথ ও কার্যকর ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অধিবেশনের মূল কার্যক্রমের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কুশল বিনিময়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

নিরাপত্তা ও সফরসঙ্গীদের তালিকা

প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর চলাকালে নিরাপত্তাব্যবস্থার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, প্রতিনিধিদলের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গৃহীত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসনের সংগে সমন্বয় রেখেই নিরাপত্তার দিকটি নিশ্চিত করা হচ্ছে।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজৈনতিক ব্যক্তিত্বদের মধ্যে এই প্রতিনিধিদলে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিউ ইয়র্কে সরাসরি এই বহরে যুক্ত হবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0