এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম ইকবাল

২৪ আগস্ট ২০২৬ - ১২:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম ইকবাল
তামিম ইকবাল। পুরানো ছবি

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় বড় দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। প্রথমবার সংস্থাটির সভায় অংশ নিয়েই তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেছেন।

​এসিসির নেতৃত্বে আফগানিস্তান ও নতুন পদায়ন

​এশিয়ার ক্রিকেট পরিচালনায় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগে এসিসির সভাপতি পদটি শুধু এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও যুক্ত করা হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী ভবিষ্যতে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যাবে আফগানদের।

​এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনিকে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ড সদস্য নির্বাচন করা হয়েছে।

​এশীয় ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ প্রসঙ্গে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রেজা নকভি বলেন, "এশিয়ায় ক্রিকেট কেবল একটি খেলা নয়; এটি নানা দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0