ঢাকায় প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল দল

২৩ আগস্ট ২০২৬ - ১৭:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকায় প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল দল
ছবি: সংগৃহীত

কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার পথে ঢাকায় জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। রোববার (২৩ আগস্ট) বিকেলে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলটি রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌঁছে মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারির বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন।

​বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে আসা এই দলটির সঙ্গে প্রায় আধা ঘণ্টা উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইকবাল হোসেন জানান, ব্রাজিল দল বাংলাদেশে একটি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে এবং প্রয়োজনে বাংলাদেশের বিপক্ষেও খেলার বিষয়টি বিবেচনা করতে পারে।

​আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিল দলের। এরপর অস্ট্রেলিয়া থেকে ভারতে যাওয়ার পথে কিংবা ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ঢাকায় সংক্ষিপ্ত অনুশীলন বা ম্যাচ খেলার কোনো সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মাঠের পরিবেশ যাচাইয়ের পর বাফুফে ও ব্রাজিল ফেডারেশনের আলোচনা সাপেক্ষে স্পষ্ট হবে। রাতে বাংলাদেশ ত্যাগ করার আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0