বিশ্বকাপে অসদাচরণ ও রাজনৈতিক ব্যানার: আর্জেন্টিনা দলকে বড় শাস্তি ফিফার

২১ আগস্ট ২০২৬ - ২৩:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপে অসদাচরণ ও রাজনৈতিক ব্যানার: আর্জেন্টিনা দলকে বড় শাস্তি ফিফার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল পরবর্তী সংঘর্ষ ও বিতর্কিত রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনসহ দলের তিন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। সংস্থাটির ডিসিপ্লিনারি কমিটি সম্প্রতি এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

​স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ শেষে বিশৃঙ্খলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ার দায়ে আর্জেন্টিনা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ এবং ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। একই ঘটনায় ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা করা হয়। এছাড়া অন্য ফুটবলার থিয়াগো আলমাদাকে এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ সদস্য রবার্তো আয়ালা পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা। স্প্যানিশ ফুটবলার গাভিকেও সংঘর্ষের ঘটনায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

​অন্যদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্রিক বিতর্কিত ব্যানার প্রদর্শনের অপরাধে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের একটি ওভারসিজ টেরিটরি হলেও আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

​একইসঙ্গে মাঠে আসা সমর্থকদের বৈষম্যমূলক আচরণের শাস্তিস্বরূপ আর্জেন্টিনাকে তাদের পরবর্তী হোম ম্যাচে ৫০ শতাংশ দর্শক দিয়ে খেলার নির্দেশ দিয়েছে ফিফা। এই অর্থদণ্ড ও দর্শক নিষেধাজ্ঞার একটি অংশ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে স্থগিত রাখা হয়েছে।

​ফিফার এই শাস্তির বিপক্ষে দেশটির আইনি দল পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছে। এএফএ জানিয়েছে, ফিফার দেওয়া সিদ্ধান্তের সারসংক্ষেপ পাওয়ার পর তারা আপিল কমিটিতে আবেদন করবে এবং প্রয়োজন পড়লে ক্রীড়া সংক্রান্ত সর্বোচ্চ আদালত সিএএস (CAS)-এ দ্বারস্থ হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0