অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ডের ব্যাটিং কোচ হচ্ছেন অজি কিংবদন্তি মাইকেল হাসি!

২১ আগস্ট ২০২৬ - ১৫:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ডের ব্যাটিং কোচ হচ্ছেন অজি কিংবদন্তি মাইকেল হাসি!

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার আসন্ন মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজে দেখা যেতে পারে বড় চমক। নিজ দেশের বিপক্ষে ইংলিশ টেস্ট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন 'মিস্টার ক্রিকেট' খ্যাত অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হাসি। সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের নবনিযুক্ত কোচ স্টিফেন ফ্লেমিংয়ের কাছ থেকে পাওয়া অনানুষ্ঠানিক প্রস্তাবে সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ৫১ বছর বয়সী এই সাবেক তারকা ব্যাটার।

​ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ ১৫ বছর চেন্নাই সুপার কিংসের হয়ে সতীর্থ এবং পরবর্তীতে একই কোচিং প্যানেলে একসঙ্গে কাজ করেছেন ফ্লেমিং ও হাসি। সেই সুসম্পর্ক থেকেই হাসিকে ইংলিশদের লাল বলের ব্যাটিং বিভাগের পরামর্শক বা কোচ হিসেবে দলে ভেড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

​ইংলিশ কোচের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে মাইকেল হাসি জানান, স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ চমৎকার। কথোপকথনের একপর্যায়ে ফ্লেমিং তাঁকে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বিষয়টি ভেবে দেখার প্রস্তাব দেন। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে 'ওয়েলশ ফায়ার' দলের দায়িত্ব শেষ করে মাত্রই অস্ট্রেলিয়া ফিরেছেন হাসি। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবটি নিয়ে তিনি বেশ ইতিবাচক।

​নিজ দেশের বিপক্ষে কৌশল সাজানো ও অন্য দলের ডাগআউটে থাকা নিয়ে কিছুটা অদ্ভুত অনুভূতি হওয়া স্বাভাবিক। তবে এটি তাঁর কাছে নতুন নয়। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি স্বল্প সময়ের জন্য ইংল্যান্ড দলের সাথে কাজ করেছিলেন। তিনি জানান, প্রথমে ইংল্যান্ডের ট্র্যাকিং সুট পরতে কিছুটা দ্বিধা হলেও নেটে কাজ শুরু করলে পেশাদারিত্বই মুখ্য হয়ে ওঠে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়া হাসি জানান, পরিবার ও পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়েই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

​উল্লেখ্য, গত জুলাইয়ে ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন স্টিফেন ফ্লেমিং। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ব্যাটিং পরামর্শক হিসেবে মাইকেল হাসিকে পেতে তোড়জোড় শুরু করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0