অ্যাস্টন ভিলায় অনিশ্চিত ভবিষ্যৎ, ক্লাব ফুটবলে সংকটে এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব ক্যারিয়ার নিয়ে নতুন করে গুঞ্জন ও প্রশ্ন দেখা দিয়েছে। একসময় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর থাকলেও বর্তমানে ক্লাব ফুটবলে কাঙ্ক্ষিত গুরুত্ব পাচ্ছেন না এই আর্জেন্টাইন তারকা।
গত বছর অ্যাস্টন ভিলা ছাড়ার সম্ভাবনা তৈরি হলেও কোনো ক্লাব তাকে চুক্তিবদ্ধ না করায় তিনি পুনরায় ভিলায় থেকে যান। চলতি দলবদলেও তার প্রতি অন্য ক্লাবগুলোর আগ্রহে ভাটা পড়েছে। ইতালি ও ইউরোপের কয়েকটি বড় ক্লাব তাকে নিয়ে প্রাথমিক ভাবনা দেখালেও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে।
এদিকে অ্যাস্টন ভিলা ইতিমধ্যেই জাপানি গোলকিপার জিওন সুজুকিকে দলে এনেছে। নতুন এই সংযোজনের ফলে ক্লাবের মূল একাদশে মার্তিনেজের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সাবেক ও বর্তমান বিভিন্ন ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকটি শীর্ষ ক্লাব নতুন গোলকিপার খুঁজলেও মার্তিনেজকে নেয়ার দৌড়ে কেউ এগোয়নি।
ক্লাব ফুটবলে এই কঠিন পরিস্থিতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে ক্লাব ফুটবলে ব্যাকফুটে থাকলেও আর্জেন্টিনা জাতীয় দলে তার পারফরম্যান্স ও অবস্থান এখনো সুদৃঢ়। যদিও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











