অঙ্কন-বিপ্লব-নাঈমের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকায় পরাজয় এড়াল বাংলাদেশ ইমার্জিং দল

১৯ আগস্ট ২০২৬ - ২৩:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অঙ্কন-বিপ্লব-নাঈমের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকায় পরাজয় এড়াল বাংলাদেশ ইমার্জিং দল
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত চার দিনের আনঅফিশিয়াল টেস্টের শেষ দিনে দুর্দান্ত লড়াইয়ের নজির গড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম হাসানের দায়িত্বশীল ও ধীরস্থির ব্যাটিংয়ের ওপর ভর করে নিশ্চিত পরাজয় এড়িয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

​দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথম ইনিংসে ৫১৯/৫ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস ২৩৯ রানে গুটিয়ে গেলে স্বাগতিকরা ২৮০ রানের বড় লিড পায়। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ১৩০/৪ রান তুলে বাংলাদেশকে ৪১১ রানের টার্গেট দিয়ে আবারো ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

​চতুর্থ দিনের শুরুতে টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপদে পড়ে বাংলাদেশ। শাহাদাত হোসেন দিপু (২৫) ও অধিনায়ক জাকির হাসান (৩৬) দ্রুতই বিদায় নেন। এরপর ইফতেখার হোসেন ইফতি ও মাহফিজুল ইসলাম রবিনও টিকতে না পারলে ৭০ রানেই টপ অর্ডারের ৫ ব্যাটার সাজঘরে ফেরেন।

​এ পরিস্থিতিতে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লব। তারা ষষ্ঠ উইকেটে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। বিপ্লব ১৪৭ বলে ১২টি চারের সাহায্যে ৭৪ রান করে আউট হলেও উইকেট আঁকড়ে পড়ে থাকেন প্রথম ইনিংসে ৯৭ রান করা অঙ্কন। পরবর্তীতে নাঈম হাসান তাকে উপযুক্ত সঙ্গ দেন। অঙ্কন ২০৮ বল খেলে ৪৮ রানে এবং নাঈম ৭৯ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। সফরকারীরা শেষ পর্যন্ত ৯৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রান তুললে ম্যাচটি ড্র ঘোষিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0