হেডিংলিতে শুরুতেই বিপদে পাকিস্তান, ছিটকে গেছেন বাবর আজম

১৯ আগস্ট ২০২৬ - ১৮:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হেডিংলিতে শুরুতেই বিপদে পাকিস্তান, ছিটকে গেছেন বাবর আজম
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সফরের শুরুতেই মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে সফরকারীরা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দিকবিদিক হারিয়ে ফেলে দলটি।

​ইনিংসের শুরুতেই ইংলিশ পেসার ওলি রবিনসনের গতির ঝড়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ম্যাচের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার আজান আওয়াইস। এরপর পঞ্চম ওভারে রবিনসনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান ওয়ান ডাউনে নামা শান মাসুদ। ফলে মাত্র ৪.৫ ওভারে ৬ রান তুলতেই শীর্ষ দুই ব্যাটারকে হারিয়ে চরম চাপে পড়ে সফরকারী দল।

​এর আগে পাকিস্তানের জন্য বড় ধাক্কা হয়ে আসে অধিনায়ক বাবর আজমের ছিটকে যাওয়ার খবর। কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করার সময় ডান হাতে চোট পান তিনি। ব্যক্তিগত ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় প্রথম টেস্টে তাঁর না খেলার বিষয়টি নিশ্চিত হয়। তবে পাকিস্তান কোচ সরফরাজ আহমেদ আশা প্রকাশ করেছেন, সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বাবর।

​চলতি ইংল্যান্ড সফরে মোট তিনটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান দল। এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল তারা। উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ১৯৯৬ সালে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0