মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আদালতে দোষী সাব্যস্ত ডেভিড ওয়ার্নার

১৮ আগস্ট ২০২৬ - ১৬:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আদালতে দোষী সাব্যস্ত ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার ও তার স্ত্রী সন্তান । ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে সিডনির লোকাল আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এই অপরাধে তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করার পাশাপাশি তার গাড়িতে বিশেষ অ্যালকোহল ইন্টারলক প্রযুক্তি স্থাপনের নির্দেশ দিয়েছেন বিচারক।

​ঘটনাটি ঘটেছিল গত এপ্রিল মাসে ইস্টারের ছুটির ছুটির সময়। সিডনির পূর্বাঞ্চলের একটি পারিবারিক সামাজিক অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশি তল্লাশির মুখে পড়েন ৩৯ বছর বয়সী এই ওপেনার। পুলিশ টেস্টের সময় তার রক্তে অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল শনাক্ত করা হয়। পরবর্তীতে জানা যায়, পরীক্ষা এড়াতে তিনি এক নারী যাত্রীর সাথে চালকের আসন পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

​মঙ্গলবার সিডনির ওয়েভারলি লোকাল কোর্টের বিচারক ক্লেয়ার ফারনান রায় ঘোষণার সময় উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এই দায়িত্বজ্ঞানহীন গাড়ি চালনা। তাছাড়া গাড়িতে শিশুরা থাকায় অপরাধের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। শাস্তির অংশ হিসেবে তার ব্যবহৃত গাড়িতে 'অ্যালকোহল ইন্টারলক' প্রযুক্তি যুক্ত করতে হবে, যা চালকের শরীরে মদের উপস্থিতি থাকলে ইঞ্জিনের স্টার্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে।

​শুনানিতে ওয়ার্নারের আইনজীবী ঘটনাটির গণমাধ্যম প্রচারের কারণে ব্যবসায়িক ও বাণিজ্যিক ক্ষতির দোহাই দিয়ে তাকে দোষী না সাব্যস্ত করার আবেদন জানালেও আদালত তা প্রত্যাখ্যান করে। আদালত থেকে বের হওয়ার সময় বিপুলসংখ্যক সংবাদকর্মী উপস্থিত থাকলেও অস্ট্রেলিয়ার অন্যতম সেরা এই ব্যাটার বা তার ব্যবস্থাপনা দল কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0