বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়া দলে রেনশ, বাদ ওয়েদারাল্ড

১৮ আগস্ট ২০২৬ - ১১:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়া দলে রেনশ, বাদ ওয়েদারাল্ড
ছবি সংগৃহীত

ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় স্বাগতিকরা। এই লজ্জা এড়াতে এবং সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

​আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। টানা ব্যর্থতার কারণেই তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

​ওয়েদারাল্ডের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার ম্যাট রেনশ। তিনি সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন। দীর্ঘ তিন বছর পর আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটলো তার।

​সিরিজের শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য মান বাঁচানোর লড়াই হলেও টাইগারদের সামনে রয়েছে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের বড় সুযোগ।

​দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার নতুন স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0