এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ: ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারল রাজশাহী স্টারস

১৭ আগস্ট ২০২৬ - ১৯:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ: ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারল রাজশাহী স্টারস
ছবি সংগৃহীত

এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে হতাশাজনক সূচনা করেছে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টারস। আফঈদা খন্দকার, মনিকা চাকমা ও শিউলি আজিমদের নিয়ে গঠিত দলটি প্রথম ম্যাচেই ভারতের ক্লাব ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের ৪-০ গোলে হারিয়েছে ইস্ট বেঙ্গল। প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী স্টারস।

​ম্যাচের নবম মিনিটে সফল স্পট কিক থেকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। ২৫ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাওন; শাহেদা আক্তার রিপা চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি এবং ঠাণ্ডা মাথার শটে গোলরক্ষক রুপনা চাকমাকে পরাস্ত করেন তিনি। এরপর ৩৭ মিনিটে রাজশাহী স্টারসের নেপালি ডিফেন্ডার বিমলা বল সঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ডান দিক থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন আনোকি।

​বিরতির পর ৭১ মিনিটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ প্রতিনিধিরা। সৌমিয়া গুগুলোথের একটি শট রুপনা চাকমার হাত গলে জালে জড়িয়ে যায়।

​টুর্নামেন্টের এই গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ হলো আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসি এবং গুয়ামের রোভার্স এফসি। লিগ পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। রাজশাহী স্টারস তাদের পরবর্তী ম্যাচে আগামী বৃহস্পতিবার আয়োজক ক্লাব সাবাহ এফসির মুখোমুখি হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0