নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা বিসিবির, নেতৃত্বে জ্যোতি

১৭ আগস্ট ২০২৬ - ১৯:৩৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা বিসিবির, নেতৃত্বে জ্যোতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ নারী এশিয়া কাপ এবং ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী বাংলাদেশ নারী ক্রিকেট দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

​ঘোষিত এই স্কোয়াডে মূল কাণ্ডারির ভূমিকায় থাকছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে আন্তর্জাতিক এই দুই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য পূর্ণাঙ্গ দলটি সাজিয়েছে বিসিবি।

​বাংলাদেশ নারী স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0