অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্ব গণমাধ্যমে প্রশংসার জোয়ার

১৭ আগস্ট ২০২৬ - ১৮:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্ব গণমাধ্যমে প্রশংসার জোয়ার
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে টাইগারদের এমন দাপুটে নৈপুণ্য বিশ্ব ক্রিকেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই জয়কে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে ব্যাখ্যা করেছে। অন্যদিকে, নিজেদের মাটিতে হারের কারণে স্থানীয় অজি সংবাদমাধ্যমে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে প্যাট কামিন্সের দল।

​অস্ট্রেলিয়ার প্রভাবশালী দৈনিক 'দ্য অস্ট্রেলিয়ান' এই পরাজয়কে চরম বিশৃঙ্খল ও বিস্ময়কর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছে। রবার্ট ক্র্যাডকের প্রতিবেদনে বলা হয়, ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করলেও বাংলাদেশ কোনো সুযোগ দেয়নি। আরেক সংবাদমাধ্যম 'হেরাল্ড সান' এই ঘটনাকে 'ডারউইনে বিপর্যয়' বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' ও 'বিবিসি স্পোর্ট' টাইগারদের এই সাফল্যকে অজিদের জন্য চরম হতাশাজনক এবং টেস্ট ক্রিকেটের বড় চমক হিসেবে বর্ণনা করেছে।

​টাইগারদের এই অভাবনীয় সাফল্যে বিশ্বজুড়ে প্রশংসার বৃষ্টি ঝরছে। ভারতের বিশিষ্ট রাজনীতিক শশী থারুর এটিকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের 'সেরা জয়' বলে অভিহিত করেছেন। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে একে ‘বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় দিন’ বলে মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম ও অজি তারকা ড্যামিয়েন ফ্লেমিং বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিং, ধৈর্য ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেছেন।

​প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও তানজিদ হাসানের শতক, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিং স্পেলে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্যে নেমে ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সও স্বীকার করেছেন, বাংলাদেশ শতভাগ যোগ্য দল হিসেবেই এই জয় ছিনিয়ে নিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0