মেডিক্যাল পরীক্ষায় পুরুষ চিহ্নিত: নিষিদ্ধ দুই নারী অ্যাথলেটের সব পদক বাতিল

১৫ আগস্ট ২০২৬ - ২৩:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেডিক্যাল পরীক্ষায় পুরুষ চিহ্নিত: নিষিদ্ধ দুই নারী অ্যাথলেটের সব পদক বাতিল
ছবি সংগৃহীত

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নিবন্ধিত দুই খেলোয়াড় জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীর অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শারীরিক ও হরমোনজনিত তথ্যের ভিত্তিতে পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়।

​২০২৫ সালের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের পরীক্ষা শুরু করে। পরীক্ষা শেষে চলতি বছরের ১১ মে বোর্ড কাজ সম্পন্ন করে এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের কাছে হস্তান্তর করে। প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী জান্নাত বেগম (২৮) ও কবিতা রায় (১৯) পুরুষ।

​ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত নিয়ম অনুযায়ী, নারী বিভাগে অংশ নিতে হলে অ্যাথলেটের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ২.৫-এর নিচে থাকতে হয়। তবে উভয় অ্যাথলেটই আন্তর্জাতিক সংস্থার এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ফেডারেশনের নির্বাহী সভায় বিশ্ব সংস্থার বিধিমালা ও চিকিৎসাবিজ্ঞানের তথ্য বিবেচনায় নিয়ে তাদের নারী ইভেন্ট থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

​এই সিদ্ধান্তের ফলে তাদের অর্জিত সব পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জান্নাত বেগমের জ্যাভলিন ও ডিসকাস থ্রো ইভেন্টে দুটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টিতে ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট কবিতা রায়ের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার স্প্রিন্টে অর্জিত ১টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক বাতিল ঘোষণা করা হয়েছে।

​বাতিল হওয়া পদকগুলো নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে পরবর্তী অবস্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে আইন অনুযায়ী পুনর্বণ্টন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0