অস্ট্রেলিয়ায় টস হেরে বল হাতে টাইগারদের দারুণ সূচনা, লাঞ্চের আগেই অজি টপ অর্ডারে ধস

১৩ আগস্ট ২০২৬ - ১০:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় টস হেরে বল হাতে টাইগারদের দারুণ সূচনা, লাঞ্চের আগেই অজি টপ অর্ডারে ধস
ছবি সংগৃহীত

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে মাঠে নেমেই চমৎকার সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে শুরুতে বোলিং করার আমন্ত্রণ পেলেও প্রথম সেশনেই স্বাগতিকদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন টাইগার বোলাররা। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক ব্যাটারদের চেপে ধরে ২২ ওভারের মধ্যেই চার অজি ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠায় বাংলাদেশ।

​ম্যাচের শুরুটা অবশ্য অস্ট্রেলিয়ার অনুকূলেই ছিল। ওপেনিং জুটিতে দেখেশুনে রান তুলছিলেন ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড। তবে ম্যাচের ১২তম ওভারে বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। তার অফ-স্টাম্পের বাইরের একটি বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন ওয়েদারাল্ড।

​নিজের পরের ওভারের (১৪তম ওভার) চতুর্থ বলে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। ভেতরে ঢোকা চমৎকার এক ডেলিভারিতে ২২ রান করা ট্রাভিস হেডকে বোল্ড করেন তিনি। এরপর ১৯তম ওভারে ইবাদত হোসেনের অফ-স্টাম্পের বাইরের বল অহেতুক খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মার্নাস লাবুশেন (২০ বলে ১ রান)।

​প্রথম সেশনের একবারে শেষ দিকে তাসকিন আহমেদের বলে অনসাইডে শট খেলতে গিয়ে শর্ট মিড-উইকেটে মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচে পরিণত হন ক্যামেরন গ্রিন (১৩ রান)। ২২তম ওভারের এই উইকেটের পতনের পরপরই প্রথম সেশনের খেলা শেষ হয় এবং দুই দল লাঞ্চ বিরতিতে যায়।

​বিরতির পর ব্যক্তিগত ২ রানে ইবাদতের বলে জীবন পাওয়া স্টিভেন স্মিথের সাথে যোগ দেন অ্যালেক্স ক্যারে। তৃতীয় স্লিপে নিচু হয়ে আসা সেই সহজ সুযোগটি লুফে নিতে ব্যর্থ হন তানজিদ হাসান তামিম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0