বাংলাদেশ টেস্টের আগে শক্তিশালী একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, অপেক্ষা শান্তদের

১২ আগস্ট ২০২৬ - ১৩:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ টেস্টের আগে শক্তিশালী একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, অপেক্ষা শান্তদের
অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে মোকাবিলার প্রস্তুতিতে স্বাগতিকদের পেস আক্রমণে এসেছে বড় পরিবর্তন। স্কট বোল্যান্ড ও প্রাথমিক দলে থাকা জশ ইংলিসকে পেছনে ফেলে মূল একাদশে ফিরছেন অভিজ্ঞ জশ হ্যাজলউড। চোট কাটিয়ে উঠতে না পারায় গত বছরের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত ছিলেন এই পেসার। এছাড়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যোগ দিয়েছেন স্পিনার নাথান লায়ন। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এবারই প্রথম অস্ট্রেলিয়া তাদের মূল তিন পেসার—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে একসঙ্গে মাঠে নামাচ্ছে।

​অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে জেক ওয়েদারাল্ডকে। মিডল অর্ডারের ধার বাড়াতে ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারের সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে থাকছেন অ্যালেক্স ক্যারি।

​প্রতিপক্ষ প্রস্তুত হলেও বাংলাদেশ অধিনায়ক শান্ত ক্যাম্পের কিছু ছোটখাটো চোট সমস্যার কথা জানিয়েছেন। যে কারণে এখনই একাদশ প্রকাশ না করলেও উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার জন্য তৈরি বলে নিশ্চিত করেন তিনি।

​অস্ট্রেলিয়া একাদশ (প্রথম টেস্ট):

জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0