অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা, নেতৃত্বে ইরফান শুক্কুর
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ইরফান শুক্কুর।
ঘোষিত এই দলে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ৭ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। তাদের মধ্যে জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে ব্যাটার সাব্বির রহমানের। আন্তর্জাতিক ম্যাচ খেলা অন্য ৬ ক্রিকেটার হলেন— রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
উল্লেখযোগ্য যে, এটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দলের তৃতীয় অংশগ্রহণ। এর আগের দুটি আসরের একটিতে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ এইচপি দল:
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











