কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ফর্টিস এফসি

১১ আগস্ট ২০২৬ - ১৭:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ফর্টিস এফসি
ছবি সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বের খেলায় কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে বাংলাদেশের ফর্টিস এফসি। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির মূল পর্বে নিজেদের স্থান নিশ্চিত করল দলটি।

​প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড গত আসরে সেমিফাইনালে খেললেও, বাংলাদেশের গুমোট আবহাওয়া ও গরমের মধ্যে শুরু থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি করে ফর্টিস। ম্যাচের ২২ মিনিটে ফর্টিসের পা ওমর বাবু বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সুযোগ তৈরি করলেও তার শট পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পর মুরাস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফর্টিসের গোলরক্ষক সুজন পেরেরা চমৎকার দুটি সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন।

​সংগ্রামের ফল আসে ম্যাচের ৫২ মিনিটে। পা ওমর বাবুর চমৎকার থ্রু পাস ধরে আলতো ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের গড়ানো শটে বল জালে পাঠান ফর্টিসের ফরোয়ার্ড ইব্রাহিম। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন এরিক বিসতা, তবে মুরাসের গোলরক্ষক ওরেস্ট কস্তিকের অসাধারণ জোড়া সেভে তা নস্যাৎ হয়ে যায়।

​ম্যাচের ৭৪ মিনিটে বক্সে এরিক বিস্তার হাতে বল লাগলে পেনাল্টি পায় কিরগিজস্তানের ক্লাবটি। তবে আতাবায়েভ এরবলের নেওয়া শট সাইড পোস্টে লাগলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় মুরাসের। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস এফসি।

​উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফর্টিস এফসি তৃতীয় স্থানে শেষ করেছিল। তবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ আবাহনী ফিফার ট্রান্সফার ব্যানে থাকায় এএফসি টুর্নামেন্টে খেলার সুযোগ পায় ফর্টিস ও পুলিশ এফসি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0