আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান, ভাগ্য খুলল বাংলাদেশেরও

১১ আগস্ট ২০২৬ - ১৫:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান, ভাগ্য খুলল বাংলাদেশেরও
ছবি সংগৃহীত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই জয়ের ফলে আইসিসির নির্ধারিত কাট-অফ তারিখের মধ্যে শীর্ষ র‍্যাঙ্কিংয়ে থাকা আট দলের অবস্থান নিশ্চিত হয়েছে। আফগানিস্তানের এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশও, কারণ এর মাধ্যমে নিশ্চিত হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের সরাসরি অংশগ্রহণ।

​আগামী ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ আটটি দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেরা আটে অবস্থান করায় নবম স্থানে থাকা দলের জন্যও বিশ্বকাপের মূল পর্বের দরজা খুলে যায়। সুযোগ পাওয়া এই নবম স্থানটিই নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশ ও আফগানিস্তান যুক্ত হলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে।

​অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য কাট-অফ তারিখের আগে আর মাত্র দুটি ওয়ানডে বাকি রয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন এই দুটি ম্যাচে জয় পেলেও গাণিতিকভাবে ক্যারিবীয়দের পক্ষে ৯ নম্বরে উঠে আসা সম্ভব নয়। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পুনরায় কোয়ালিফায়ার বা বাছাইপর্ব খেলে মূল পর্বের টিকিট অর্জন করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে নামতে হচ্ছে সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নদের।

​উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেবার বাছাইপর্বের সুপার সিক্স স্টেজে পঞ্চম স্থান নিয়ে তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল, যা ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ক্যারিবীয়দের মূল টুর্নামেন্টের বাইরে ফেলে দেয়।

​আইসিসির নিয়মানুসারে, ২০২৭ বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্ব থেকে বিজয়ী দল সরাসরি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। এছাড়া বাছাইপর্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো 'সুপার সিরিজ' নামের একটি বিশেষ ত্রিদেশীয় পর্বে মুখোমুখি হবে। উক্ত ট্রাই-সিরিজের শীর্ষ দল অর্জন করবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ টিকিট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0