এলপিএল-এ জাফনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স, 'টিম অব দ্য টুর্নামেন্টে' তাওহীদ হৃদয়
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সমাপ্তি ঘটিয়ে প্রকাশিত টুর্নামেন্টের সেরা একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারের মধ্যে তিনি একজন।
ফাইনালে তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের দল জাফনা কিংস গল গ্যালান্টসের কাছে ৫ উইকেটে হেরে শিরোপা বঞ্চিত হয়। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে টুর্নামেন্টজুড়ে উজ্জ্বল ছিলেন হৃদয়। শেষ মুহূর্তে তাসকিন আহমেদের বিকল্প হিসেবে জাফনা কিংসে যোগ দেওয়ার সুযোগ পান এই টাইগার মিডল অর্ডার ব্যাটার।
জাফনার হয়ে মাঠে নামা ৫টি ম্যাচে তিনি ৭৫.৫০ গড় এবং ১৯৮.৬৮ স্ট্রাইকরেটে মোট ১৫১ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে তার খেলা ইনিংসগুলো ছিল যথাক্রমে ৩৫*, ৩১*, ২১, ৫৪* এবং ১০ রান। মাত্র কয়েকটি ম্যাচে অংশ নিলেও হৃদরোগের এই দ্রুতগতির ব্যাটিং জাফনা কিংসকে ফাইনালে পৌঁছে দিতে মূল ভূমিকা রাখে।
টুর্নামেন্টের সেরা একাদশ (টিম অব দ্য টুর্নামেন্ট):
লাহিরু উদারা (ক্যান্ডি রয়্যালস), স্যাম হার্পার (গল গ্যালান্টস), কামিল মিশারা (জাফনা কিংস), চারিথ আসালাঙ্কা (গল গ্যালান্টস), কামিন্দু মেন্ডিস (কলম্বো ক্যাপস), তাওহীদ হৃদয় (জাফনা কিংস), দুনিথ ওয়াল্লালাগে (জাফনা কিংস), ওয়ানুজা সাহান (কলম্বো ক্যাপস), ইশান মালিঙ্গা (গল গ্যালান্টস), লিজাড উইলিয়ামস (জাফনা কিংস) এবং নুয়ান থুসারা (ক্যান্ডি রয়্যালস)।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











