দীর্ঘদিন অসুস্থতার পর না ফেরার দেশে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

০৮ আগস্ট ২০২৬ - ১৯:০৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দীর্ঘদিন অসুস্থতার পর না ফেরার দেশে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি আর নেই। আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

​স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম ইনফোবের প্রতিবেদন অনুযায়ী, হোর্হে মেসি দীর্ঘদিন ধরে গুরুতর বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন এবং ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন।

​ছেলের ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল অপরিসীম। মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গড়ে তোলার পেছনে শুরু থেকেই তিনি ছায়ার মতো পাশে ছিলেন। মাঠের শুরুর দিনগুলো থেকে শুরু করে ক্যারিয়ারের শেষপর্যায় পর্যন্ত মেসির অভিভাবক ও প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। পেশাদার ফুটবল জীবনে বিশ্বসেরা ক্লাব ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন। একই সঙ্গে মেসির বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ পরিচালনায়ও তার ভূমিকা ছিল মুখ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0