মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, অধিনায়ক কালাম সিদ্দিকী অলিন

০৮ আগস্ট ২০২৬ - ১৮:৩৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, অধিনায়ক কালাম সিদ্দিকী অলিন
ছবি সংগৃহীত

বাংলাদেশ এইচপি টিমের মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। সফরকারী দলের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে কালাম সিদ্দিকী অলিনের হাতে।

​বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আগামী ১২ এবং ১৪ আগস্ট ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চলমান টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়েই অভিযান শুরু করেছে বাংলাদেশ এইচপি দল।

​ঘোষিত অনূর্ধ্ব-২৩ দল:

কালাম সিদ্দিকী অলিন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটরক্ষক), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজন হোসেন, মো. আব্দুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, আব্দুর রহিম, রাহিন আহমেদ, শাহরিয়ার সাকিব, দেবাশীষ সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।

​অতিরিক্ত খেলোয়াড় (স্ট্যান্ড বাই):

মইনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদিদ ও রফিউজ্জামান রাফি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0