বিশ্বকাপে লিওনেল মেসিকে ঘিরে আত্মঘাতী হামলার ছক, মার্কিন নথি ফাঁসে নিরাপত্তা শঙ্কার চাঞ্চল্যকর তথ্য
বিশ্বকাপ ফুটবল চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফাঁসে যাওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের গোপন নথির ভিত্তিতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ইনফরমেসিয়ন.ইএস’ এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, শুধু মেসিই নন, আর্জেন্টিনা দলসহ একাধিক দেশের খেলোয়াড়, ফিফা কর্মকর্তা, রেফারি ও পুলিশ সদস্যদের লক্ষ্য করেও বিভিন্ন ধরণের হুমকির বার্তা পাঠানো হয়েছিল।
ফাঁস হওয়া নথি ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় হামলার হুমকি এসেছিল আর্জেন্টিনা-জর্ডান ম্যাচকে কেন্দ্র করে। এক অজ্ঞাত ব্যক্তি ফোনে দাবি করেন, দুজন সহযোগীসহ গৃহনির্মিত বোমা ও এআর-১৫ রাইফেল নিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করবেন, যেখানে মূল লক্ষ্য থাকবেন লিওনেল মেসি। অন্যদিকে, আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে শরীরে বোমা বেঁধে মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন স্থানে বোমা রাখার বিষয়েও ভুয়া বা হুমকিমূলক কল আসে পুলিশ দফতরে।
সুরক্ষা ব্যবস্থা জোরদারে মার্কিন পুলিশ, এফবিআই এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল পুলিশ কো-অপারেশন (আইপিসিসি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তকারীদের মতে, হুমকির সিংহভাগই ছিল মেসিকে কেন্দ্র করে। তবে সার্বিক ঝুঁকি এড়াতে ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের নিরাপত্তাও তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করা হয়। রোনালদোর সময়সূচি জানার চেষ্টা করা সন্দেহভাজনদের প্রতি নজরদারি রাখা হয় এবং পর্তুগাল দলের হোটেলে অনুপ্রবেশের দায়ে একজনকে গ্রেফতারও করা হয়। এছাড়া আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে থাকা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেক্সিয়ঁ ও ভিএআর রেফারি সহ একাধিক কর্মকর্তা হাজার হাজার হুমকিমূলক বার্তা পেয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











