জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট অবমুক্ত
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ জুলাই (রোববার) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিবসের গুরুত্ব বিবেচনায় ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত হয়। দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ও পল্লী উন্নয়নের অবদানকে স্বীকৃতি দিতে এবং জনগণের মাঝে দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রতিবছরই বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











