মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

০৫ জুলাই ২০২৬ - ০০:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ফাইল ছবি সংগৃহিত)

আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো এক অফিসিয়াল চিঠিতে তিনি এই অভিনন্দন ও শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

​প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, সাধারণ জনগণ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই গৌরবময় ও ঐতিহাসিক ২৫০তম স্বাধীনতা দিবসের মাইলফলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী ও দূরদর্শী নেতৃত্বে আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এক মহান ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

​তারেক রহমান তাঁর চিঠিতে উল্লেখ করেন, আমেরিকা যখন দেশজুড়ে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছে, তখন তাদের ঐতিহ্য, ত্যাগের ইতিহাস, স্বাধীনতা, নৈতিক মূল্যবোধ এবং বিশ্বমঞ্চে আমেরিকার অবদান বিশ্ববাসীকে বিশেষভাবে অনুপ্রাণিত করছে।

​বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, বিগত পাঁচ দশক ধরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং দু’দেশের জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এক শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে। বিশেষ করে, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য অর্জনে দুই দেশ এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পাশাপাশি, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক মানবিক সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

​উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে অংশীদারত্ব আরও সুদৃঢ় ও গভীর করতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চিঠির শেষাংশে তিনি মার্কিন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করার পাশাপাশি আমেরিকার বন্ধুভাবাপন্ন জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0