১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা

০২ জুলাই ২০২৬ - ১৭:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
ভোক্তাপর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ছবি সংগৃহিত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে বহুল ব্যবহৃত প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৫২৮ টাকা। পূর্ববর্তী জুন মাসে এই আকারের সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৮৮৫ টাকা। সেই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৫৭ টাকা।

​বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিইআরসি নতুন এই মূল্যতালিকা প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা থেকেই দেশজুড়ে নতুন এই দাম কার্যকর হবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার পর বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম কমতে থাকায় দেশের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।

​অটোগ্যাস ও প্রতি কেজির নতুন দাম

​১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুলাই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা গত মাসে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি এলপিজির নতুন দাম ধরা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা, যা জুনে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।

​অপরিবর্তিত সরকারি এলপিজি

​বেসরকারি খাতের এলপিজির দাম ব্যাপকভাবে কমলেও সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই রাখা হয়েছে। বিইআরসি জানিয়েছে, সরকারি সাড়ে ১২ কেজির সিলিন্ডার আগের নির্ধারিত মূল্য ৮২৫ টাকাতেই বিক্রি হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0