জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালক নিহত
জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামের এক পাখিভ্যান নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার সন্তোষপুর- আন্দুলবাড়িয়া সড়কের দেহাটির একটি ইটভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পাখিভ্যানচালক রিপন হোসেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়,রিপন হোসেন সকালে বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দেহাটির একটি ইটভটার সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি আসমসাধু তাকে সজোরে ধাক্কা দেয়।
আলমসাধুর ধাক্কায় পাখিভ্যানসহ রিপন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











