আলমডাঙ্গায় মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

১৭ আগস্ট ২০২৬ - ২১:৩৬
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ওষুধের দোকানে জরিমানা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফার্মেসিতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ৫ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত অবৈধ ওষুধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) দুপুরে পৌর এলাকার হাইরোডে অবস্থিত ফার্মেসিগুলোতে এই অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।

​ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা, আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা, আহম্মেদ হাসিব রেজাকে ২ হাজার টাকা, আবদুল ওহাবকে ৩ হাজার টাকা এবং মোশারেফ হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

​চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক মো. একরামুল কবীর জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে সংগৃহীত কিছু ওষুধ জব্দ করা হয়, যেগুলোর বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই বাজার তদারকি অভিযানে আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহকারী আনোয়ারুল ইসলাম এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0