পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: ১৩ আরোহীর সবাই নিহত

০২ আগস্ট ২০২৬ - ১০:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: ১৩ আরোহীর সবাই নিহত
পেরুতে পর্যকটকবাহী বিমান দুর্ঘটনায় নিহত ১১ ছবি : রয়টার্স

পেরুর দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক নাজকা লাইন্স প্রত্নতাত্ত্বিক এলাকা পরিদর্শনের সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

​মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটিতে জার্মানি, ইতালি ও স্পেনের ১১ জন বিদেশী পর্যটক এবং ২ জন ক্রু সদস্য ছিলেন। এটি 'অ্যারোদিয়ানা' (Aerodiana) নামক পেরুর একটি স্থানীয় এয়ারলাইন্সের 'সেসনা ক্যারাভান সি-২০৮' (Cessna Caravan C-208) মডেলের বিমান ছিল। এটি পিসকো বিমানবন্দর থেকে দুপুর ১২:১০ মিনিটে উড্ডয়ন করেছিল।

​পরিবহন মন্ত্রণালয় জানায়, বেলা আনুমানিক ১:০০ টার দিকে বিমানটি নাজকা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে জরুরি পরিস্থিতি জানানোর পর থেকেই রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিমানটি নাজকা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার এবং নাজকা লাইন্স সাইট থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে 'সোকোস' এলাকায় বিধ্বস্ত হয়।

​স্থানীয় সংবাদমাধ্যম আরপিপি (RPP) জানায়, আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। পেরু সরকার দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি খতিয়ে দেখছে।

​উল্লেখ্য, মরুভূমির বুকে আঁকা প্রাচীন জিওগ্লিফ বা বিশাল চিত্রকর্ম 'নাজকা লাইন্স' পেরুর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। প্রতি বছর প্রায় ১ লাখ পর্যটক ছোট বিমানে চড়ে আকাশপথ থেকে এই দৃশ্য উপভোগ করেন। দুর্ঘটনার আগের দিন শুক্রবারেও প্রচণ্ড বাতাসের কারণে এই এলাকায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0