বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক রক্ষায় দ্রুত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ ভারতীয় সংসদীয় কমিটির
বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের পারস্পরিক ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে কমিটি এ বিষয়ে গুরুত্বারোপ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আলোচনা ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর উদ্যোগ নিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া, ভ্রমণকারীদের অনাকাঙ্ক্ষিত হয়রানি কমাতে এবং দুই দেশের দ্বিপক্ষীয় কনস্যুলার সম্পর্ক আরও জোরদার করতে একটি নিয়মিত সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে কমিটি। এই কাঠামোর আওতায় ভিসানীতি নিয়মিত পর্যালোচনা, ভিসা প্রার্থীদের যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বৈধ যাত্রীদের ভোগান্তি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কনস্যুলার স্টাফদের ফিরিয়ে নেওয়া হয় এবং ভিসা কার্যক্রম সাময়িকভাবে সীমিত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে নিশ্চিত করেছে যে, বর্তমানে বাংলাদেশে চালু থাকা পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১,৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশই চিকিৎসা ভিসা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











