মরক্কো সীমান্তে নজিরবিহীন অনুপ্রবেশ: স্পেনের সিউটায় সেনা মোতায়েন, ১৮ জনের মৃত্যু

৩১ জুলাই ২০২৬ - ১৬:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মরক্কো সীমান্তে নজিরবিহীন অনুপ্রবেশ: স্পেনের সিউটায় সেনা মোতায়েন, ১৮ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় রেকর্ডসংখ্যক অভিবাসীর অনুপ্রবেশ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে স্পেন সরকার।

​স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার ব্যবধানে মরক্কো সীমান্ত অতিক্রম করে ৪৯ হাজারের বেশি মানুষ সিউটায় প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই বৃহত্তম সীমান্ত অনুপ্রবেশের ঘটনা। এই সময় সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছেন।

​হঠাৎ বিপুলসংখ্যক মানুষের আগমনে স্থানীয় প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই মিলছে না। এ ঘটনার পর থেকে অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা এবং মরক্কোর সঙ্গে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

​পরিস্থিতি সামাল দিতে সীমান্তে সেনাসংখ্যা বাড়িয়েছে স্পেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সীমান্ত শৃঙ্খলা ফেরাতে স্পেনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতালি বহিরাগত সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করায় বিষয়টি নিয়ে ইউরোপজুড়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে স্প্যানিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের মতে, ইউরোপের কিছু রাজনৈতিক দল ও নেতা এই অভিবাসন সংকটকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0