নরেন্দ্র মোদির ভিডিও ব্লক ও বিকৃতি: মেটার ক্ষমা প্রার্থনা ও পুলিশের কড়া নির্দেশ

৩১ জুলাই ২০২৬ - ১৫:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নরেন্দ্র মোদির ভিডিও ব্লক ও বিকৃতি: মেটার ক্ষমা প্রার্থনা ও পুলিশের কড়া নির্দেশ
ভারতের প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি:সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও সাময়িকভাবে ব্লক করার ঘটনায় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ওপর ক্ষোভ প্রকাশ করেছে ভারত সরকার। পরবর্তীতে এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে মেটা। পুরো বিষয়টিকে একটি ‘কারিগরি ত্রুটি’ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে উচ্চপর্যায়ের বা ভিআইপি অ্যাকাউন্টগুলোর সুরক্ষায় অতিরিক্ত তদারকি জোরদার করা হবে। এখন থেকে এসব অ্যাকাউন্টের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অন্তত দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবেন। উদ্ভূত প্রেক্ষাপটে বিষয়বস্তু নিয়ন্ত্রণ বা কনটেন্ট মডারেশন সংক্রান্ত নীতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে চলতি সপ্তাহের শেষের দিকে মেটার একটি প্রতিনিধি দল ভারত সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

​অন্যদিক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রধানমন্ত্রীর বিকৃত রূপ ফুটিয়ে তোলার একাধিক ঘটনা সামনে এসেছে, যা বিভ্রান্তিকর, মানহানিকর এবং উসকানিমূলক বলে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ পদযাত্রায় সংঘাতের পর বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি অপমানজনক মন্তব্য, বিকৃত কনটেন্ট ও বিতর্কিত পোস্ট অবিলম্বে মুছে ফেলার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং বেশ কয়েকটি সংবাদ পোর্টালকে স্পষ্ট নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, ভারতে মেটার কার্যক্রম পরিচালনা করছেন মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0