পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৪

৩১ জুলাই ২০২৬ - ১৪:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৪
ছবি সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের সোরাঞ্জ এলাকায় একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ৮ জন শ্রমিক খনির অভ্যন্তরে নিখোঁজ রয়েছেন।

​বেলুচিস্তানের রাজধানী কোয়েটার নিকটবর্তী দুর্গম সোরাঞ্জ এলাকার খনিটিতে কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। খনির মালিক কুরবান জোগেজাই জানান, ঘটনার সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কর্মরত ছিলেন। মূলত মিথেন গ্যাস জমে থাকার কারণেই এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাকবলিত শ্রমিকদের সকলেই উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

​ঘটনার পরপরই বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার উদ্ধারকারী দলের এক প্রতিনিধি জানান, নিখোঁজ সব শ্রমিকের সন্ধান ও মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ঘটনায় গভীর শোক প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।

​অন্যদিকে, একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার অপর একটি কয়লা খনিতে ওপর থেকে পাথরের চাঁই ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লা খনিগুলোতে নিয়মিতই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুতেও সিন্ধের কোহিস্তানে কয়লা খনি ধসে চারজন শ্রমিক প্রাণ হারান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0