ইরানকে কোনো প্রস্তাব দিইনি’: নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর নাকচ করলেন ট্রাম্প

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানকে কোনো প্রস্তাব দিইনি’: নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর নাকচ করলেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের ওপর থেকে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা তাদের জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রস্তাব সংক্রান্ত খবরকে পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় তিনি এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেন।

​অ্যাক্সিওসের প্রতিবেদনকে ‘ভুয়া’ আখ্যা

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের পেস্টে তিনি স্পষ্টভাবে লেখেন, “অ্যাক্সিওস এক প্রতিবেদনে প্রচার করেছে যে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও জব্দকৃত তহবিল ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এটি সম্পূর্ণ অসত্য। আমি তাদের কোনো প্রস্তাবই দিইনি।” ট্রাম্পের দাবি, ট্রাম্প-বিরোধী মানসিকতাকে সন্তুষ্ট করতেই এসব ভুয়া সংবাদ পরিবেশন করা হচ্ছে।

​যে দাবির জবাবে ট্রাম্পের এই প্রতিক্রিয়া

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সূত্রে বলা হয়, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে যুক্তরাষ্ট্র। খবরটিতে দাবি করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের নিশ্চিয়তার শর্তে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার এবং আটক রাখা সম্পদ ফেরত দিতে রাজি আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দেয়, যা পরবর্তীতে সরাসরি নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

​অন্যদিকে, মধ্যপ্রাচ্য সংঘাত নিরসন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে সোমবার আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠকে বসেছে ইরানের একটি প্রতিনিধিদল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0