দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া হ্রাসের নির্দেশ দিলেন ট্রাম্প

১৭ আগস্ট ২০২৬ - ১০:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া হ্রাসের নির্দেশ দিলেন ট্রাম্প
মার্কিন-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়ায় সেনাবাহিনীর সৈন্যরা অংশ নিচ্ছেন। ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত ১০ দিনের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহড়ার উচ্চ ব্যয় এবং ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ গ্রহণে সিউলের অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোর বিষয়টি উল্লেখ করে তিনি এই নির্দেশ প্রদান করেন।

​রোববার মহড়া শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যদিও এই পর্যায়ে পুরো মহড়া বাতিল করা সম্ভব নয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এতে অংশগ্রহণে তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন।

​সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, এই মহড়াগুলো কেবল অত্যন্ত ব্যয়বহুলই নয়, বরং এমন একটি দেশকে উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত বার্তা দেয়, যা ট্রাম্পের মেয়াদের সময় সব সময় শান্ত ও শ্রদ্ধাশীল আচরণ করে এসেছে।

​১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ যৌথ সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সামরিক সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার নতুন প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রোন মোকাবেলা, জিপিএস সংকেত ব্যাহত করা এবং সাইবার হামলা প্রতিহতের কৌশল অনুশীলনের কথা বলা হলেও ট্রাম্পের মন্তব্যের পর মহড়ার ধরন নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

​এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকালে মহড়া শুরু হয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও পরবর্তী পদক্ষেপ সম্পর্কিত প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের দিকে নির্দেশ করেছে।

সুত্র: রয়াটার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0