হাঙ্গেরিতে পোলিশ তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনা: নিহত ১২, আহত অন্তত ১০

১৭ আগস্ট ২০২৬ - ০০:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হাঙ্গেরিতে পোলিশ তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনা: নিহত ১২, আহত অন্তত ১০
দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

হাঙ্গেরির পূর্বাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন পোলিশ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি বোসনিয়ার মেজুগোর্জে এলাকার একটি ধর্মীয় স্থান থেকে পোল্যান্ডে ফিরছিল।

​হাঙ্গেরি পুলিশ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় মেজোকেরেজতেশ শহরের কাছে মোটরওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লাল রঙের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

​দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ চারটি শহরের হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাকবলিত এক যাত্রী হেলেনা তলুচেক জানান, চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ হেলে পড়ে ও উল্টে যায়। বাসের ভেতরের আসনগুলো উপড়ে যায় এবং যাত্রীরা নিচে চাপা পড়েন। তিনি নিজেকে ও তাঁর বোনকে ধ্বংসস্তূপের ভেতর থেকে টেনে বের করতে সক্ষম হন।

​ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাভরোকি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "হাঙ্গেরিতে পোলিশ বাস দুর্ঘটনার মর্মান্তিক খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় আমাদের বহু সহনাগরিক প্রাণ হারিয়েছেন।"

​উল্লেখ্য, এর আগেও ২০০২ সালের জুলাইয়ে হাঙ্গেরির বালাটন হ্রদের কাছে পোলিশ তীর্থযাত্রীবাহী অপর একটি বাস উল্টে ২০ জন নিহত হয়েছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0