গ্রিসের সালামিনা দ্বীপে ভয়াবহ দাবানল: এক বৃদ্ধ দম্পতির মৃত্যু, উচ্ছেদ ৫ শতাধিক

১৭ আগস্ট ২০২৬ - ০০:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গ্রিসের সালামিনা দ্বীপে ভয়াবহ দাবানল: এক বৃদ্ধ দম্পতির মৃত্যু, উচ্ছেদ ৫ শতাধিক
গ্রিসের আগিস্ট্রি দ্বীপ থেকে সালামিনায় দাবানলের সময় ধোঁয়া উড়ছে। ছবি : রয়টার্স

গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে অবস্থিত সালামিনা দ্বীপে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। গ্রিসের গ্রীষ্মকালীন ছুটি পালনের ব্যস্ততম এ উইকএন্ডে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

​গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে, দাবানল তীব্র আকার ধারণ করায় এলাকা থেকে অন্তত ৫০০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের প্রাথমিক উৎসস্থলের কাছে নিজ বাড়ির বাইরেই প্রাণ হারান ওই বৃদ্ধ দম্পতি।

​১৫ আগস্টের ধর্মীয় ছুটিকে কেন্দ্র করে রাজধানী এথেন্সের বহু মানুষ নিকটবর্তী সালামিনা দ্বীপে ঘুরতে গিয়েছিলেন। স্থানীয় পিরেয়াস বন্দর থেকে সহজেই যাতায়াতযোগ্য হওয়ায় দ্বীপটিতে তখন পর্যটকদের ব্যাপক ভিড় ছিল। এর মধ্যেই হঠাৎ দাবানলের সূত্রপাত হয়।

​স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, দাবানলে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৫ জনকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯২ জন অগ্নিনির্বাপক কর্মী, ১৪টি বিমান ও হেলিকপ্টার, স্বেচ্ছাসেবী দল এবং পৌরসভার পানির ট্যাংকার নিয়োজিত রাখা হয়েছে। উপকূলীয় ঝুঁকিযুক্ত এলাকাগুলো থেকে উদ্ধারকাজের সুবিধার্থে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস ভেসেল মোতায়েন রাখা হয়।

​রবিবার সালামিনা দ্বীপে দাবানলের উচ্চ ঝুঁকি সতর্কবার্তা জারি ছিল। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুরো ইউরোপজুড়ে তীব্র তাপদাহ ও খরা পরিস্থিতির কারণেই গ্রিস, স্পেন ও ফ্রান্সে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0