রোমানিয়ার আকাশসীমায় ন্যাটোর অভিযান: ড্রোনে আঘাত হানল স্প্যানিশ যুদ্ধবিমান

১৬ আগস্ট ২০২৬ - ১৫:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রোমানিয়ার আকাশসীমায় ন্যাটোর অভিযান: ড্রোনে আঘাত হানল স্প্যানিশ যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তঘেঁষা ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে জোটটির প্রতিরক্ষা ব্যবস্থা। নতুন এই ঘটনার মধ্য দিয়ে ইউক্রেন সংলগ্ন ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তাঝুঁকির বিষয়টি আরও প্রকাশ্যে এল।

​এর আগেও ন্যাটোর পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলের আকাশসীমায় একই ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখা গেছে। গত শুক্রবার লাটভিয়ার আকাশে প্রবেশ করা একটি ড্রোন ধ্বংসের খবর নিশ্চিত করেছিল ন্যাটো বাহিনী। এর পরপরই রোববার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউক্রেন ও মলদোভা সীমান্তের নিকটবর্তী এলাকায় নতুন করে ড্রোন ভূপাতিত করার তথ্য জানানো হয়।

​প্রতিরক্ষা জোট ন্যাটোর আওতায় বর্তমানে রোমানিয়ায় স্পেনের সামরিক বাহিনী দায়িত্ব পালন করছে। রোববার রোমানিয়ার আকাশসীমা রক্ষায় নিয়োজিত স্প্যানিশ বাহিনীর একটি এফ-১৮ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করা হয়। পরবর্তীতে আকাশেই ধ্বংসপ্রাপ্ত হওয়া সেই ড্রোনের অবশিষ্টাংশ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি এলাকার একটি ফাঁকা ও জনমানবহীন জায়গায় গিয়ে পড়ে।

​রাশিয়া-ইউক্রেন সামরিক সংঘাতের কারণে ইউক্রেন সংলগ্ন বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় বর্তমানে উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। যার মধ্যে রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা অন্যতম। পূর্বে ২০২৩ সালেও দানিউব নদীর তীরে অবস্থিত ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরে মস্কো ধারাবাহিক হামলা চালালে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের নানা অংশ রোমানিয়ার ভূখণ্ডে আছড়ে পড়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0