হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, কঠোর জবাব ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এবং দেশটিকে কাবু করতে কঠোর অর্থনৈতিক ধাক্কা দেওয়ার প্রস্তুতির মধ্যেই এই মন্তব্য করেন তিনি।
নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধে মারাত্মকভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর প্রণালীটিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি মার্কিন দাবি প্রত্যাখান করে জানান, হরমুজ প্রণালী সবসময় ইরানের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
কাজেম ঘরিবাবাদি স্পষ্ট জানিয়ে দেন, কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে, যুদ্ধবিমান কিংবা সামরিক শক্তি প্রদর্শন করে এই প্রণালী দখল করা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার না করা পর্যন্ত ইরান এই প্রণালীতে নিজেদের অবরোধ নিয়ন্ত্রণ জারি রাখবে এবং কেবল তেহরানের নির্দেশেই এই নৌপথের চলাচল নিয়ন্ত্রিত হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সুত্র: আল-জাজিরা
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











