আজ রাতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: স্পেনে দেখা যাবে পূর্ণগ্রাস, বিশ্বের বিভিন্ন প্রান্তে আংশিক

১২ আগস্ট ২০২৬ - ০৮:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আজ রাতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: স্পেনে দেখা যাবে পূর্ণগ্রাস, বিশ্বের বিভিন্ন প্রান্তে আংশিক
ছবাি সংগৃহীত

মহাজাগতিক এক বিরল ও নান্দনিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে একটি পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হবে। এই সময় প্রায় দুই মিনিট ১৮ সেকেন্ডের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ডে ১৯৯৯ সালের পর এবারই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। স্পেনের বড় একটি অংশসহ বিভিন্ন অঞ্চলের প্রায় দেড় কোটি মানুষ 'পাথ অব টোটালিটি' বা পূর্ণগ্রাসের সরাসরি সীমায় অবস্থান করবেন। স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে এই পূর্ণগ্রাস শুরু হবে এবং স্থানভেদে তা প্রায় ১১০ সেকেন্ড স্থায়ী হবে। যদিও দেশটির বড় শহর মাদ্রিদ ও বার্সেলোনা এই মূল পথের সামান্য বাইরে পড়েছে, তবুও সেখান থেকে সূর্যকে প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত ঢাকা অবস্থায় দেখা যাবে।

​স্পেন ছাড়াও আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া এবং পর্তুগালের নির্দিষ্ট কিছু অংশ থেকে এই গ্রহণ পূর্ণাঙ্গ রূপে দেখা যাবে। অন্যদিকে পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং আমেরিকার একটি ছোট এলাকা থেকে এটি আংশিক গ্রহণ হিসেবে প্রত্যক্ষ করা যাবে। সার্বিকভাবে বিশ্বজুড়ে অন্তত ৯৮ কোটি মানুষ আংশিকভাবে হলেও এই মহাজাগতিক দৃশ্যটি দেখতে সক্ষম হবেন।

​বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের দৃশ্যমান আকৃতি প্রায় সমান হওয়ার কারণেই মূলত এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সৃষ্টি হয়। প্রতি বছর বিশ্বে দুই থেকে পাঁচটি বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ ঘটলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বেশ বিরল। প্রতি শতাব্দীতে এটি গড়ে ৬৬ বার বা প্রতি দেড় বছরে মাত্র একবার দেখা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0