শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত: নয়াদিল্লিতে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন প্রসঙ্গে জয়সওয়াল
বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠনতন্ত্রসম্মত সরকার সম্পর্কে দিল্লির এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের এই আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন।
তিনি স্পষ্ট জানান, গত ৫ আগস্ট ‘ফরেন করেসপন্ডেন্টস অব সাউথ এশিয়া’ আয়োজিত ওই সংবাদ সম্মেলনের পে পেছনে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা বা উদ্যোগ ছিল না। এটি একটি সম্পূর্ণ বেসরকারি গণমাধ্যম মাধ্যমের অনুষ্ঠান ছিল। ওই ফোরামে যা কিছু উপস্থাপন বা আলোচনা করা হয়েছে—বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারসংক্রান্ত বক্তব্য—তার কোনো কিছুই নয়াদিল্লি সমর্থন বা অনুমোদন করে না।
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রকাশ করা উদ্বেগ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ভারতের নিরাপত্তা ও স্বার্থের সঙ্গে সম্পৃক্ত এমন সব ঘটনার ওপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। আঞ্চলিক যেকোনো পরিস্থিতিতে নিজ দেশের সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রস্তাবিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টিতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











